রোববার, ৩১ মে ২০২৬ | জ্যৈষ্ঠ ১৬, ১৪৩৩

রোববার, ৩১ মে ২০২৬
জ্যৈষ্ঠ ১৬, ১৪৩৩

মিমের অপরাজিত সেঞ্চুরি

প্রকাশিত: ২০২২-১০-২০ ১০:৫৫:৪৬

বিনোদন ডেস্ক ::

গত কোরবানী ঈদে মুক্তি পেয়েছে বিদ্যা সিনহা মিম অভিনীত রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ ছবিটি। এই ছবি বর্তমানে সাফল্যের শিখরে অবস্থান করছে। এতে কেন্দ্রীয় যে চরিত্রটিতে মিম অভিনয় করেছেন সেটি দর্শক খুব ভালভাবেই গ্রহণ করেছে। ছবিটি মুক্তির ১০০ দিন পেড়িয়ে গেলেও এখনও সারাদেশের হলগুলোতে হাউসফুল চলছে।

ছবিটি নিয়ে অভুতপূর্ব সাড়া পাওয়ায় বেশ উচ্ছ্বসিত মিম। সেই উচ্ছ্বাসের কথা জানাতে গিয়ে মিম বলেন, ছবি মুক্তির পর ১০০ দিন পেড়িয়ে গেলেও এখনও হলে হাউসফুল চলছে। এটা আমার জন্য খুব বড় পাওয়া। দর্শকদের এমন সাড়ায় আমি সত্যি অভিভূত।

ছবিটির ব্যবসা প্রসঙ্গে মিম বলেন, রিপোর্টে দেখেছি ইতিমধ্যে ছবিটি ১৫ কোটি টাকা আয় করেছে। তবে তা অসম্পূর্ণ তথ্য। অনেক জায়গা থেকে এখনও রিপোর্ট আসেনি। সবমিলিয়ে আয় অনেক বেশি হবে। বাংলা সিনেমায় অনেকদিন পর এত টাকা আয় করেছে তাও আবার আমার অভিনীত ছবি। আমার খুব ভাল লাগছে।

‘পরাণ’ যখন মুক্তির পর সেঞ্চুরি পেড়িয়ে গেছে তখন মিম ব্যস্ত তার নতুন ছবি ‘দামাল’ এর প্রচারণা নিয়ে। আগামী ২৮ অক্টোবর মুক্তি পাচ্ছে নতুন এ ছবিটি। এ ব্যাপারে মিম বলেন, আমার নতুন ছবি ‘দামাল’ এর প্রচারণা নিয়ে ব্যস্ত আছি। আশা করি, দর্শক ‘পরাণ’ ছবিতে আমাকে যেবাবে গ্রহণ করেছে এই ছবিতেও একইভাবে গ্রহণ করবে।

SStv