মা এত অসুস্থ, মরে মরে। মাকে দেখতে আসে না কেন?- প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছেলে কেন মাকে দেখতে আসে না, এটা কেমন ছেলে? মা এত অসুস্থ, মরে মরে। মাকে দেখতে আসে না কেন? বিএনপি নেতারা অনশন করে খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে চায়। নেবেটা কে? যে ছেলে মাকে দেখতে আসে না, সে নেবে?