পাকিস্তানকে আর নেতৃত্ব দিবেন না বাবর
পাকিস্তানের জাতীয় দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বাবর আজম। এক বছরেরও কম সময়ের মধ্যে দুইবার অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন বাবর আজম। গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বাবর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়টি জানিয়ে দেন। কারণ হিসেবে তিনি ব্যক্তিগত পারফরম্যান্সের দিকে মনোযোগী হওয়া,নিজের খেলা উপভোগ ও পরিবারকে সময় দেওয়ার বিষয় উল্লেখ করেন।