১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশের ম্যাচ
ভারতে অনুষ্ঠেয় আইসিসি ওয়ানডে বিশ্বকাপ উন্মাদনার মধ্যেই মাঠে গড়াচ্ছে এশিয়ান অঞ্চলের ফিফা ২০২৬ ফুটবল বিশ্বকাপের বাছাইপর্ব। মঙ্গলবার (১৭ অক্টোবর) গুরুত্বপূর্ণ ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। হোম গ্রাউন্ড কিংস অ্যারেনায় পৌনে ৬টায় ম্যাচটি শুরু হবে। বিশ্বমঞ্চে জায়গা নিশ্চিত করতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। কেননা, প্রথম লেগে মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লাল-সবুজরা।