বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ঘুমিয়ে পড়ুন ২ মিনিটেই
অপূর্ণ ঘুমের কারণে আমাদের চলাফেরায় অনেক ব্যাঘাত ঘটে। মোট কথা ঘুম মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ জিনিস। বিছানায় ওলটপালট খাচ্ছেন অথচ ঘুম আসছে না? ঘুমানোর চেয়ে বেশি সময় নষ্ট হচ্ছে ঘুমানোর চেষ্টায়? ফোন বন্ধ রেখেও মিলছে না কোনো সমাধান? ঘুমের এমন সমস্যা আপনার একার নয়। এ রকম সমস্যায় প্রতিদিন ভুগছেন অনেক মানুষ। সুস্থ থাকার জন্য প্রত্যেক মানুষেরই ঘড়ি ধরে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমানো প্রয়োজন। পর্যাপ্ত ঘুম আমাদের উজ্জীবিত করে, মাথা ঠাণ্ডা রাখে, হরমোন নিয়ন্ত্রণে রাখে ও এতে শরীরের বাড়তি ওজনও কমিয়ে দেয়।