ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং বাংলাদেশ পরিবেশ কেন্দ্রের মধ্যে সমঝোতা চুক্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা,পানি ও পরিবেশ বিভাগ এবং বাংলাদেশ পরিবেশ কেন্দ্র (যাহার নিবন্ধিত নামঃ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইকোলজি এন্ড বায়োডাইভারসিটি) এর মধ্যে যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য সমঝোতা স্মারক অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা,পানি ও পরিবেশ বিভাগে উভয় পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।