পররাষ্ট্রমন্ত্রী নয়াদিল্লি যাচ্ছেন ৭ ফেব্রুয়ারি
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ আগামী ৭ ফেব্রুয়ারি ভারতের রাজধানী নয়াদিল্লি যাচ্ছেন। আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে মন্ত্রী তার দফতরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। হাছান মাহমুদ বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে তিনি ৭ ফেব্রুয়ারি নয়াদিল্লি যাবেন।