চুয়াডাঙ্গায় উন্নয়নের জোয়ার বয়ে দিবো - দিলীপ কুমার আগরওয়ালা
আমার উপর বিশ্বাস আর আস্থা রাখেন উন্নয়নের জোয়ার বয়ে দিবো চুয়াডাঙ্গায়। আমি সেই বিশ্বাস অক্ষুন্ন রাখব। আপনাদের সাথে নিয়ে উন্নয়নের কাজ করে সেই বিশ্বাসের প্রমান দেব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের চুয়াডাঙ্গা-১ আসনের ঈগল মার্কা প্রার্থী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সদস্য দিলীপ কুমার আগরওয়ালা চুয়াডাঙ্গা-১ আসনের বিভিন্ন অঞ্চলে গণসংযোগ, পথসভা ও নির্বাচনী অফিস উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।