মিসর থেকে খাদ্য, পানি, ওষুধ নিয়ে গাজায় ৩৩ ট্রাক
মিসর থেকে রাফা সীমান্ত দিয়ে ৩৩টি ট্রাক খাদ্য, পানি ও ওষুধ নিয়ে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে ঢুকেছে। গতকাল রোববার ত্রাণবাহী এসব ট্রাক গাজায় প্রবেশ করে। রাফা সীমান্তের মুখপাত্র ওয়ায়েল আবো ওমর বিষয়টি নিশ্চিত করেছেন। হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত শুরুর পর একসঙ্গে এত ত্রাণবাহী ট্রাক এর আগে গাজায় যায়নি। খবর দ্য গার্ডিয়ানের।