কমিউনিটি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন কিমিয়া সাদাত
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কিমিয়া সাদাত। তিনি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের পাশাপাশি এখন থেকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়ার পর তিনি পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পাবেন।
কমিউনিটি ব্যাংকে যোগদানের আগে কিমিয়া সাদাত মেঘনা ব্যাংকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (DMD) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কর্পোরেট ব্যাংকিং ছাড়াও ইসলামিক ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশনস, স্ট্রাকচার্ড ফিন্যান্স, অফশোর ব্যাংকিং, ফরেন রেমিটেন্স, এফআই রিলেশনশিপ, ব্র্যান্ড ও পাবলিক রিলেশনস—এইসব বিভাগগুলোর নেতৃত্ব দিয়েছেন।
তার নেতৃত্বে মেঘনা ব্যাংক দেশীয় শীর্ষ কর্পোরেট হাউসগুলোর অন্যতম পছন্দের ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। ২০২১ সালে "এশিয়ান ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স হোলসেল ব্যাংকিং অ্যাওয়ার্ড"-এ প্রথম আন্তর্জাতিক পুরস্কার অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
দেশি ও বহুজাতিক ব্যাংকিং খাতে ২২ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন এই ব্যাংকার এর আগে ইস্টার্ন ব্যাংক, দি সিটি ব্যাংক এবং এইচএসবিসি বাংলাদেশ-এ দায়িত্ব পালন করেছেন।
কিমিয়া সাদাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে এমবিএ সম্পন্ন করেছেন। এছাড়া কানাডাভিত্তিক ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল কনসাল্ট্যান্টস (IFC) থেকে সার্টিফাইড ফিনান্সিয়াল কনসালটেন্ট (CFC) সনদ লাভ করেন।
তিনি কর্পোরেট ব্যাংকিং ছাড়াও SME ক্রেডিট, ইমার্জিং কর্পোরেট, ইসলামিক ব্যাংকিং, অফশোর ব্যাংকিং, ফরেন রেমিটেন্স, এজেন্ট ব্যাংকিং, স্ট্রাকচার্ড ফিন্যান্স, ক্যাশ ম্যানেজমেন্ট এবং রিকভারি সলিউশনস ও ব্র্যান্ডিং-জনসংযোগ বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালন করেছেন।