বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ | বৈশাখ ৩১, ১৪৩৩

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
বৈশাখ ৩১, ১৪৩৩

দেড় কোটি খরচের সামিটে ৩ হাজার ১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-১৩ ২০:০৮:৪৩

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত বিনিয়োগ সম্মেলনে এখন পর্যন্ত ৩ হাজার ১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে।

রোববার (১৩ এপ্রিল) বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

তিনি বলেন, বিনিয়োগ সম্মেলনের ব্যয় হয়েছে প্রায় ৫ কোটি টাকা, যার মধ্যে সরকারি অর্থায়ন ছিল ১ কোটি ৪৫ লাখ টাকা

চৌধুরী আশিক মাহমুদ বলেন, “সম্মেলন থেকে এখন পর্যন্ত ৩ হাজার ১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। তবে সব বিনিয়োগই সম্মেলন থেকেই এসেছে, এমনটি নয়। অনেক আলোচনা আগে থেকেই চলছিল।"

তিনি আরও বলেন, “সামিটের খরচ দিয়ে বিনিয়োগের সফলতা বিচার করা যাবে না। এটি ছিল একটি প্ল্যাটফর্ম, যেখানে সম্ভাবনার দরজা খুলে দেওয়া হয়েছে।”

এছাড়া সম্মেলনে ৬টি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে বলেও জানান তিনি।

বিডার চেয়ারম্যান জানান, এবারের সামিটে ৫০টি দেশ থেকে ৪১৫ জন বিদেশি ডেলিগেট অংশগ্রহণ করেছেন, যা মোট অংশগ্রহণকারীদের ৫৮ শতাংশ। এতে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহের বিষয়টি স্পষ্ট হয়েছে।

তিনি বলেন, “দেশের মানুষের সহনশীলতা, বিনিয়োগ পরিবেশ ও সম্ভাবনা স্বচক্ষে দেখে বিদেশিরা বেশ উচ্ছ্বসিত। সামিটের সফলতা নিয়ে বিডা চিন্তিত নয়, বরং আমরা বিশ্ববাসীর সামনে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরতেই সম্মেলনের আয়োজন করেছি।”

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম-ও উপস্থিত ছিলেন।

SStv