শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ | শ্রাবণ ২৯, ১৪৩৩

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
শ্রাবণ ২৯, ১৪৩৩

গাজায় ভয়াবহ ইসরায়েলি হামলা, নিহত ৪২

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৫-০২ ১৬:৩৯:৪৪

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমানবাহিনী ভোর থেকে টানা হামলা চালিয়ে যাচ্ছে। এতে এখন পর্যন্ত ৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে আলজাজিরা। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে, যেখানে একটি পরিবারের আটজন নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর ও মধ্য গাজার বিভিন্ন বাড়িতে পৃথক বোমা হামলায় আরও নয়জন নিহত হয়েছেন। অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন।

বিমান হামলার পাশাপাশি ইসরায়েলি যুদ্ধবিমান গাজার আকাশে চক্কর দিয়ে বেড়াচ্ছে, নতুন করে হামলার শঙ্কা তৈরি হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারিতে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হলেও গত মার্চ থেকে ইসরায়েল আবারও হামলা শুরু করে। জাতিসংঘ জানিয়েছে, আগ্রাসনে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং অধিকাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলমান রয়েছে।

SStv