সিরিয়ায় সামরিক কলেজে ড্রোন হামলা, নিহত ১০০
আন্তর্জাতিক ডেস্ক ::
সিরিয়ায় একটি সামরিক কলেজে ড্রোন হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২৪০ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, শতাধিক মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যা ১২৫। তবে সিরীয় সরকারের এক মুখপাত্র জানান, নিহতের সংখ্যা ১০০।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী হাসান আল গাবেশ অবশ্য মৃতের সংখ্যা আরও কম জানিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, ৬ শিশুসহ ৮০ জন এই হামলায় নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৪০। তাকে তাদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে বাড়তে পারে নিহতের সংখ্যা।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। সিরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার একাদিক ড্রোন হামলা চালানো হয়েছে। তাদের দাবি, আন্তর্জাতিক সমর্থনপুষ্ট কোনো সশস্ত্র গোষ্ঠী এই হামলা চালিয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র স্টিফেন দুজারিক।
সিরিয়াস হোমসে যখন ওই কলেজে হামলা চালানা হয় তখন সেখানে গ্র্যাজুয়েশন অনুষ্ঠান চলছিল। উপস্থিত ছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রীও। তবে হামলার কিছুক্ষণ আগেই তিনি বেরিয়ে যান বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। অনুষ্ঠানের পর শিক্ষার্থীরা কলেজের সামনের মাঠে অবস্থান করছিল। তখনিই হামলা হয়। এখন চারপাশে শুধু লাশ আর লাশ।