রোববার, ১৬ আগস্ট ২০২৬ | ভাদ্র ১, ১৪৩৩

রোববার, ১৬ আগস্ট ২০২৬
ভাদ্র ১, ১৪৩৩

আফগানিস্তানে আবারো শক্তিশালী ভূমিকম্প

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-১০-১১ ১১:৪১:৩৯

আন্তর্জাতিক ডেস্ক :: 

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। প্রথম ভূমিকম্পের চারদিন পর আবারো আফগানিস্তানের  হেরাত প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার দ্বিতীয় আরেকটি ভূমিকম্পটি হয়েছে। আজ  ভোর প্রায় ৫টা ১০ মিনিটের দিকে ৬ দশমিক ৩ মাত্রার নতুন এই ভূমিকম্পটি হয় । খবর এএফপি’র। 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হেরাত শহরের ২৯ কিলোমিটার উত্তরে।   তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির ব্যাপারে কিছু জানা যায়নি।  এর আগে গত শনিবার আফগানিস্তানে ভূমিকম্প আঘাত হানে। এতে নিহতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে। 

নতুন ভূমিকম্পের ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনও পরিষ্কার হয়নি। শনিবারের ভূমিকম্পে ঘরবাড়ি হারানো অনেকেই এ ভূমিকম্পের সময় খোলা জায়গায় ঘুমিয়ে ছিলেন। ভূমিকম্প দূর্গতরা কম্বল, খাবার ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের অভাবে ভুগছেন।

এর আগে শনিবারের ভূমিকম্পটিও সকালে হয়েছিল। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল জিনদাজান জেলা হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার দূরে ইরান সীমান্তের কাছে। তখন মূল ভূমিকম্পের পর আরও কয়েকটি বড় ধরনের পরাঘাত হয়।  

রয়টার্স জানিয়েছে, হতাতের চূড়ান্ত সংখ্যা শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আফগানিস্তানের দুর্যোগ মন্ত্রণালয়ের মুখপাত্র জনান সায়ীক।    আফগানিস্তান ইউরেশিয়ান ও ভারতীয় ভূতাত্ত্বিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ায় এখানে প্রায়ই ভূমিকম্প হয়, বিশেষকরে দেশটির হিন্দুকুশ পবর্ত অঞ্চলে।

SStv