শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ | চৈত্র ২১, ১৪৩২

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
চৈত্র ২১, ১৪৩২

সিরিয়ায় ইসরাইলি ড্রোন হামলায় নিহত ৪

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-১২-০৯ ১২:২৩:৪৫

ডেস্ক রিপোর্ট :: 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান হামলার মধ্যেই এবার দক্ষিণ সিরিয়ায় ড্রোন হামলা করেছে ইসরাইল। গতকাল শুক্রবার চালানো হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর দিয়েছে। সিরিয়ার সরকারপন্থি সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদস্যও রয়েছেন। সিরিয়ার আল-ওয়াতান সংবাদপত্র ও শাম এফএম রেডিওর বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, সিরিয়ার দক্ষিণের বাথ শহরে ড্রোন হামলা করেছে ইসরাইলি বাহিনী। এই ঘটনায় নিহত চারজনের মৃতদেহ সিরিয়ার কুনেইত্রা শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এপির দেওয়া তথ্য অনুসারে, লেবাননের রাজধানী শহর বৈরুত থেকে এক হিজবুল্লাহ কর্মকর্তা বলেন, নিহতদের মধ্যে তিনজন হিজবুল্লাহর সদস্য।ম প্রতিবেদন থেকে জানা গেছে, গত ৭ অক্টোবর থেকে হামাস-ইসরাইল সংঘাত শুরু হওয়ার পর ইসরাইলি বাহিনী ও হিজবুল্লাহর সংঘর্ষে এ পর্যন্ত ৯৩ জন হিজবুল্লাহ সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন।

SStv