রোববার, ১৬ আগস্ট ২০২৬ | ভাদ্র ১, ১৪৩৩

রোববার, ১৬ আগস্ট ২০২৬
ভাদ্র ১, ১৪৩৩

জাবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২২ ফেব্রুয়ারি

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৪-০১-০১ ২২:৩০:৪৭

জাবি প্রতিনিধি ::

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২২ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আবেদন শুরু হবে আগামী ১৪ জানুয়ারি। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। সোমবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা জানান, ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ২২ থেকে ২৯ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। আগামী ২২, ২৫, ২৭, ২৮ ও ২৯ ফেব্রুয়ারি যথাক্রমে সাতটি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৪ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে। তবে এবারের ভর্তি পরীক্ষা শিফট পদ্ধতিতে হবে কিনা সে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়।

কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এ ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ ও আইআইটি), বি ইউনিট (সমাজবিজ্ঞান ও আইন অনুষদ), সি ইউনিট (কলা ও মানবিকী অনুষদ), ডি ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) আবেদন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯০০ টাকা। সি-১ ইউনিট (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) ও আইবিএ’র জন্য ৬০০ টাকা এবং ই ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) এর জন্য ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।


SStv