আবারও বন্ধ রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র উৎপাদন
বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন আবারও বন্ধ হয়ে গেছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎকেন্দ্রের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, এবার কয়লা সংকট নয়, যান্ত্রিক ত্রুটির কারণে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়।