রাষ্ট্রপতির সেকেন্ড হোম প্রসঙ্গে কথা বলতে চান না পররাষ্ট্র উপদেষ্টা
মালয়েশিয়ায় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সেকেন্ড হোম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলোচনা চলছে সে বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আলোচিত বিষয়টি সংবেদনশীল, এ নিয়ে কোনো কথা বলতে চাই না।