শুক্রবার, ১৫ মে ২০২৬ | জ্যৈষ্ঠ ১, ১৪৩৩

শুক্রবার, ১৫ মে ২০২৬
জ্যৈষ্ঠ ১, ১৪৩৩

বসুন্ধরা গ্রুপ এর কর্ণধার আহমেদ আকবর সোবহান ও সায়েম সোবহান আনভীর সহ স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিং অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে সিআইডি

বিভিন্ন উৎস হতে জানা যায়, বসুন্ধরা আবাসিক প্রকল্পের প্রস্তাবিত জমির কিছু অংশ রাজউকের অনুমোদন থাকলেও অধিকাংশই রাজউকের অনুমোদন ছাড়াই ক্ষমতা ও অর্থের বলে জনসাধারণের ও সরকারী সম্পত্তি যেমন – খাল, বিল, নদী, খাস জমি, পতিত ভুমি, কবরস্থান, বধ্যভুমি ইত্যাদি ভরাট করে প্রকল্প বাস্তবায়ন করেছে। “বসুন্ধরা রিভারভিউ” এর ক্ষেত্রেও রাজউকের অনুমোদন ছাড়াই অবৈধভাবে জায়গা দখল ও ভরাটের কাজ করে জনসাধারণ তথা সমাজের বিত্তবান ব্যক্তিদের নিকট থেকে প্লট বিক্রয়ের মাধ্যমে অগ্রীম এককালীন ও কিস্তির মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

sstv