আমরাও দুর্গোৎসব করি, ভারতে ইলিশ পাঠাতে পারব না: মৎস্য উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এবারের দুর্গোৎসবে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীসহ অন্য নাগরিকরা যেন ইলিশ খেতে পারেন সেটি নিশ্চিত করা হবে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-কে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।