রাশিয়া এবং বাংলাদেশ চিরকালের বিশ্বস্ত এবং পরীক্ষিত বন্ধু : মিঃ পাভেল দভয়চেনকভ
ঢাকায় রাশিয়ান হাউস এবং বাংলাদেশ-রাশিয়া মৈত্রী সমিতি যৌথভাবে রাশিয়া ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫২তম বার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় ঢাকায় রাশিয়ান হাউসের পরিচালক মিঃ পাভেল দভয়চেনকভ স্বাগত বক্তব্যে বলেন, রাশিয়া ও বাংলাদেশ চিরকালের বিশ্বস্ত এবং পরীক্ষিত বন্ধু। তিনি আরও বলেন, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উভয় দেশের রাজনীতি, অর্থনীতি, বাণিজ্য, প্রতিরক্ষা, শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে ভূমিকা রাখছে।