মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ | আষাঢ় ১৬, ১৪৩৩

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
আষাঢ় ১৬, ১৪৩৩

হাড় কাঁপানো শীতে বৃষ্টির পূর্বাভাস, বাড়বে দুর্ভোগ

গত কয়েক দিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের অনেক এলাকায় হাড় কাঁপানো শীত পড়েছে। কোথাও কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে চলে গেছে। দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। এছাড়া অনুভূতি বেশি হওয়ায় এবার শীতের কাঁপুনিও বেশি। এই অবস্থায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আগামী দুই তিন দিনের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হবে। এরপর তাপমাত্রা আরও কমতে পারে। এতে শীতের এই প্রকোপের মধ্যে বৃষ্টি জনজীবনে নতুন করে দুর্ভোগ নিয়ে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, ১৭ জানুয়ারি দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এরপর সারাদেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে হালকা থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হবে।

sstv