বায়ুদূষণে প্রতি তিনদিনে একদিন শীর্ষে ঢাকা
বায়ুদূষণে প্রতি তিনদিনে একদিন শীর্ষে ঢাকাবায়ুদূষণে প্রতি তিনদিনে একদিন শীর্ষে ঢাকাবায়ু দূষণের বিশ্বের সকল রেকর্ড ছাড়িয়ে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। গত বছরের অক্টোবর থেকে প্রতি তিন দিনের একদিন দূষণ সূচকে শীর্ষে অবস্থান করছে ঢাকার বাতাস। অবশিষ্ট দিনগুলোতে এক থেকে চারের মধ্যেই থাকছে ঢাকার বায়ুমান। এ বছর বায়ু দূষণের বৈশ্বিক তালিকায় ঢাকার সাথে শীর্ষ তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশের আরও দুটি শহর; গাজীপুর ও নারায়নগঞ্জ। এছাড়াও দেশের সিলেট, কক্সবাজারের বায়ু দূষণ চট্টগ্রামের চেয়ে বেশি। ১৪৮টি দেশের বায়ুমান র্যাংকিংয়ে বাংলাদেশের ৬টি শহরের নাম পাওয়া যাচ্ছে।