বিশ্বে নতুন করে বাড়ছে করোনার প্রকোপ: ডব্লিউএইচও
বিশ্বজুড়ে ফের শুরু হয়েছে প্রাণঘাতী করোনার প্রকোপ। বিভিন্ন দেশে শুরু হয়েছে করোনার নতুন ঢেউ। গত এক মাসে করোনা সংক্রমণের হার বেড়েছে ৫২ শতাংশ। সেই সঙ্গে বাড়ছে মৃত্যু হারও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে গত ২৮ দিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে আট শতাংশ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, চলতি বছরের নভেম্বর থেকে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। সংস্থাটির দেওয়া শেষ বার্তা থেকে জানা যায়, নতুন করে ৩ হাজার করোনা রোগীর মৃত্যুুর খবর পাওয়া গেছে।