দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু, আজ থেকেই প্রচারণা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হয়েছে। আজ সোমবার সকালে রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে ঢাকা-১ আসনের প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলামকে লাঙল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দ দেওয়া শেষ হলে আজ থেকেই নিজ নিজ প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করবেন প্রার্থীরা। তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।