বিরোধীদলীয় নেতাকর্মীদের গণগ্রেপ্তারে যুক্তরাষ্ট্রের উদ্বেগ
বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতা ও বিরোধী নেতাদের গ্রেপ্তারের বিষয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার জানিয়েছেন, ‘হাজার হাজার বিরোধীদলীয় নেতাকর্মীকে গ্রেপ্তার ও কারাগারে নির্যাতনের প্রতিবেদনে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা সব পক্ষকে সংযম প্রদর্শন ও সহিংসতা এড়াতে আহ্বান জানাই।’ বুধবার (১৩ ডিসেম্বর) স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।