এদেশের নির্বাচনের পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছে কমনওয়েলথ প্রতিনিধি দল : ইসি সচিব
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, সফররত কমনওয়েলথের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশে নির্বাচনের পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশে যে নির্বাচন হয়, সেটা কোন পদ্ধতিতে হয়- তা কমনওয়েলথের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল জানতে চেয়েছে।