বিপজ্জনক’ দিল্লির বাতাস, ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’
কয়েকদিন ধরেই বিশ্বের দূষিত শহরের মধ্যে শীর্ষে অবস্থান করছে ভারতের দিল্লি। পিছিয়ে নেই বাংলাদেশের রাজধানী ঢাকাও। কয়েকদিন ধরেই দূষিত শহরের শীর্ষ দশে নাম থাকছে বাংলাদেশের জনবহুল শহরটির। সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মানবিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ারের র্যাঙ্কিং অনুযায়ী, আজ শনিবার সকাল নয়টা পর্যন্ত ‘বিপজ্জনক’ বায়ু নিয়ে সবার শীর্ষে আছে ভারতের দিল্লি। শহরটির স্কোর ৪২৩। ১৮৭ স্কোর নিয়ে দুইয়ে আছে পাকিস্তানের করাচি। ১৮০ স্কোর নিয়ে তিনে আছে ঢাকা, যা ‘অস্বাস্থ্যকর’।