তাজরীন ট্র্যাজেডির ১১ বছর
তাজরীন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১৪ জন শ্রমিকের মৃত্যুর ১১ বছর পূর্ণ হল আজ। সাভারের আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের ১১ তম বার্ষিকীতে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন আত্মীয়-স্বজন, আহত শ্রমিক ও টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিকলীগসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা।