বাস-অটোরিকশার দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। রোববার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের উপজেলার ছয়সূতি নওগাঁও ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে কারও নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।