শনিবার, ১৫ আগস্ট ২০২৬ | শ্রাবণ ৩০, ১৪৩৩

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
শ্রাবণ ৩০, ১৪৩৩

মোঃ রিদুয়ানের নেতৃত্বে সীমান্তে চাঁদাবাজি, ভয়ভীতি ও অবৈধ ব্যবসার রাজত্ব!

কক্সবাজারের সীমান্ত এলাকায় মোঃ রিদুয়ান (পিতা: ফরিদ আলম) নামের এক ব্যক্তির নেতৃত্বে একটি ভয়ংকর চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের উপর অত্যাচার চালিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। নিজেকে ক্ষমতাসীন রাজনৈতিক পরিবারের সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর লোক পরিচয় দিয়ে তিনি এলাকার মানুষের কাছ থেকে চাঁদা আদায় করছেন, সীমান্তে অবৈধ ব্যবসা চালাচ্ছেন এবং যারা তার বিরুদ্ধে কথা বলে তাদের উপর ভয়াবহ নির্যাতন চালাচ্ছেন। তার এই অপরাধের জাল এতটাই বিস্তৃত যে, ভুক্তভোগীরা মুখ খুলতে ভয় পান, কারণ তারা জানেন – রিদুয়ান ও তার সাঙ্গপাঙ্গরা প্রতিশোধ নিতে দেরি করবে না।

অষ্টগ্রাম উপজেলা সভাপতি সাইদের অপকর্মে ইমেজ সংকটে স্থানীয় বিএনপি

কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা বিএনপি সভাপতি সাইদ আহমেদ অপকর্মে ইমেজ সংকটে পড়েছে স্থানীয় বিএনপি। গত ৫ আগস্টের পর দলীয় নির্দেশনা উপেক্ষা করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে সাইদ। তার অপর্কম ঠেকাতে জেলা বিএনপি থেকে কারণ দর্শানোর নোটিশ দিলেও থেমে নেই তার অনিয়ম। এতে স্থানীয় বিএনপির ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। অষ্টগ্রাম স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করে বলেছেন, দলীয় নেতাকর্মী ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে আতঙ্কে রেখেছেন সাইদ। এছাড়াও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে সমন্বয়ক ও তার পিতার বিরুদ্ধে মামলা করে প্রশাসনকে ব্যবহার করে হয়রানি করার অভিযোগ রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অমান্য করে বিভিন্ন ভাবে দখলদারি, জলমহলের ইজারাদার কাছে থেকে চাঁদাবাজি, অবৈধ বালু উত্তোলন, কৃষির জমির মাটি বিক্রিরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অনিয়মের মাধ্যমে গত কয়েক মাসের ব্যবধানে অর্ধকোটি টাকার মালিক বনে গেছেন সাইদ আহমেদ।

sstv