জাতিসংঘ চায়, প্রত্যেক বাংলাদেশি নির্ভয়ে ভোট দেবেন
জাতিসংঘ বাংলাদেশে এমন একটি নির্বাচন দেখতে চায়, যেখানে প্রত্যেক বাংলাদেশি নির্ভয়ে ভোট দিতে পারবেন। ভোট দেওয়ার পর যেন কাউকে কোনো ধরনের পাল্টা প্রতিক্রিয়ায় পড়তে হবে না। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।