মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে বাইডেনের সাথে মিত্রদের আলোচনা
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইল-হামাস যুদ্ধ নিয়ে শক্তিধর বৃহৎ পশ্চিমা দেশগুলোর নেতাদের সাথে কথা বলেছেন। হোয়াইট হাউস এ কথা জানিয়েছে।সূত্র মতে, বাইডেন রোববার ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানী ও ইতালির নেতার সাথে কথা বলেছেন।