মঙ্গলবার, ২৬ মে ২০২৬ | জ্যৈষ্ঠ ১২, ১৪৩৩

মঙ্গলবার, ২৬ মে ২০২৬
জ্যৈষ্ঠ ১২, ১৪৩৩

ভারতের ক্রিকেট আইকন বিরাট কোহলির যাদুকরি ছোঁয়া

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ওয়ানডেতে ৫০তম সেঞ্চুরি হাকিয়েছেন ভারতীয় ক্রিকেট আইকন বিরাট কোহলি। এতে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ৫০তম সেঞ্চুরির বিশ^ রেকর্ড গড়েন তিনি। ভেঙে দিয়েছে স্বদেশি শচীন টেন্ডুলকারের সর্বকালের সেরা ৪৯টি সেঞ্চুরির রেকর্ড। তবে স্বদেশী ক্রিকেট আইকনের সাথে যে কোন তুলনার বিষয়ে সতর্ক থাকেন তিনি।৫ নভেম্বর ৩৫তম জন্মদিনে ৪৯তম সেঞ্চুরি হাকিয়ে টেন্ডুলকারের রেকর্ড স্পর্শ করা কোহলি গতকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালে তার ২৭৯ তম ইনিংসে নতুন মাইলফলক রচনা করেছেন।কোহলির জীবনী রচয়িতা বিজয় লোকপাল্লি এএফপিকে বলেছেন,‘বিরাট কখনই রেকর্ডের জন্য খেলেননি। তিনি যখন এগিয়েছেন তখনই রেকর্ডগুলো ধরা দিয়েছে।

বিশ্বকাপে শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ

আগামীকাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হওয়া বাংলাদেশ পরিস্থিতি নিজেদের অনুকুলে প্রত্যাশা করছে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে।তবে বায়ুদূষণের কারণে পরিস্থিতি বিপজ্জনক পর্যায়ে পৌঁছানোয় হুমকির মুখে পড়েছে ম্যাচটি। গতদিন দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ৪৬৫। এ অবস্থায় মাস্ক পড়ে অনুশীলণ করেছে জয়ের পথে ফিরে যেতে মরিয়া বাংলাদেশ। ৪শর উপর একিউআইকে অনেক বেশি বিপজ্জনক বলে বিবেচিত হয়। জানা গেছে, ম্যাচের দিন একিউআই পরিমাপ করার পর ম্যাচ নিয়ে সিদ্ধান্ত নিবেন কর্মকর্তারা।

sstv