ইশতেহার তৈরিতে তৃণমূলের মতামত নেবে আওয়ামী লীগ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার প্রণয়নে তৃণমূল জনগণের মতামত নেবে আওয়ামী লীগ। ইশতেহারে কী কী বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে, আবারও সরকার গঠন করলে আওয়ামী লীগ কী কী নতুন উদ্যোগ নিতে পারে— এ বিষয়ে সারা দেশের তৃণমূল নেতৃবৃন্দকে কাজ করতে ১৪ অক্টোবর (শনিবার) চিঠি দিয়েছে ইশতেহার প্রণয়ন উপ-কমিটি।