দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আসছে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। মন্ত্রী বলেন, তাদের (প্রতিনিধি দল) খরচ বহন করবে না সরকার। তবে বাংলাদেশে অবস্থানকালে তাদেরকে লজিস্টিক সাপোর্ট দেওয়া হবে। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রাসেলস সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মোমেন এসব কথা বলেন।