ডেমরায় সিএনজিতে বাসের ধাক্কা, নিহত ২
রাজধানীর ডেমরা চৌরাস্তায় একটি সিএনজিতে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। তারা হলেন- সিএনজিচালিত অটোরিকশার চালক শাওন ও যাত্রী শাহ আলম ভূঁইয়া।গতকাল বুধবার রাত ৮টার দিক এ দুর্ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের ওয়ারি বিভাগের ডেমরা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মধুসূদন দাস।