অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের বিষয় স্পষ্ট করলেন প্রেস সচিব
অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের বিষয়টি স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিয়মিত সরকারের মেয়াদ ৪ বছরের কথা বলেননি। উনি (ড. মুহাম্মদ ইউনূস) যখন বলেছেন সরকারের মেয়াদ ৪ বছর করার প্রস্তাব আছে, তখন প্রশ্নকর্তা প্রশ্ন করেন অন্তর্বর্তী সরকারের মেয়াদও ৪ বছর হবে কি না।