অনলাইনে কর পরিশোধের চার্জ নির্ধারণ
অনলাইনে আয়কর পরিশোধের ক্ষেত্রে চার্জ নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই ই-রিটার্ন দিতে এখন করদাতারা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে চার্জ পরিশোধ করতে পারবে। আজ বুধবার (১৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস্ ডিপার্টমেন্টের পরিচালক রাফেজা আক্তার কান্তা এই সংক্রান্ত এক নির্দেশনা দিয়েছে। যা সব ব্যাংক, এমএফএস, পেমেন্টে সার্ভিস প্রোভাইডার, পেমেন্টে সিস্টেম অপারেটর ও আন্তর্জাতিক পেমেন্টে স্কিমের প্রধান নির্বাহীদের বরাবর পাঠানো হয়েছে।