শান্তিপূর্ণ-গ্রহণযোগ্য-অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইইউ
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক সংসদ নির্বাচন দেখতে চাই। বুধবার (২৯ নভেম্বর) আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।