চুয়াডাঙ্গায় দিলীপ কুমার আগারওয়ালার সমর্থকদের উপর হামলা
চুয়াডাঙ্গা-১ আসন থেকে সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন মনোনয়ন পাওয়ার পর আরেক মনোনয়ন প্রত্যাশী দিলীপ কুমার আগরওয়ালার সমর্থকদের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার (২৬ নভেম্বর) রাতে চুয়াডাঙ্গার সদরের মোমিনপুর, কবিখালি ও আলমডাঙ্গার ডাউকিতে পৃথক স্থানে এ হামলা-ভাঙচুরের ঘটনা ঘটায় সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের নেতাকর্মীরা ।