আওয়ামী লীগের জন্ম হয়েছে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: স্থানীয় সরকার মন্ত্রী
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ইতিহাস সাক্ষী বাংলাদেশ আওয়ামী লীগের জন্মই হয়েছে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।তিনি বলেন, মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য তাই বিভিন্ন মেগা প্রজেক্ট নেয়া হয়েছে। অথচ বিএনপি'র নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সারাক্ষণ মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে বলে মানুষকে বিভ্রান্ত করছেন।