সোমবার, ০১ জুন ২০২৬ | জ্যৈষ্ঠ ১৮, ১৪৩৩

সোমবার, ০১ জুন ২০২৬
জ্যৈষ্ঠ ১৮, ১৪৩৩

সশস্ত্র বাহিনী মাঠে নামছে ৩ জানুয়ারি: ইসি

ভোটের মাঠে আগামী ৩ জানুয়ারি থেকে দায়িত্ব পালন করবে সশস্ত্র বাহিনী। ১০ জানুয়ারি পর্যন্ত মোট ৮ দিন মাঠে থাকবে তারা। গত রোববার (২৪ ডিসেম্বর) সশস্ত্র বাহিনী বিভাগ থেকে পাঠানো এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের পক্ষে স্বাক্ষর করেন ব্রিগেডিয়ার জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রাহমান। এর আগে ১৮ ডিসেম্বর ইসির পক্ষ থেকে জানানো হয়েছিল, ২৯ ডিসেম্বর থেকে নির্বাচনী মাঠে সশস্ত্র বাহিনী দায়িত্ব পালন করবে। ইসি জানায়, ৩০০ সংসদীয় আসনে আগামী ৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী নিয়োগের জন্য আদেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ।

পঙ্গু স্বামী-সন্তান নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন মাদারগঞ্জের রিক্তা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার শিমলা এলাকায় ভাড়া করা এক বাসায় অবস্থান করে খেয়ে না খেয়ে পঙ্গু স্বামী-সন্তান নিয়ে ধারে ধারে ঘুরছেন রিক্তা বেগম। দাঙ্গাবাজ ভূমি খেকু মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি তার বসতভিটা সহ ঘরবাড়ী বেদখল করে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করে দিয়েছেন। আইনি কোন সহায়তা না পেয়ে মানুষের ধারে ধারে ঘুরছেন তার পরিবার। নিজের বসতবাড়িতে গেলেই মোহাম্মদ আলী দেন হুমকি। তিনি পাশ্ববর্তী মাদারগঞ্জ উপজেলা সিদুলী ইউনিয়নের চর-লোটাবর গ্রামের বাসিন্দা। গতকাল সোমরার সকালে ঐ ভাড়া বাসায় গেলে সাংবাদিকদের তিনি এসব ঘটনার বর্ণনা করেন।

SStv