দুর্দিনে আপনারা সবার আগে আমাকে পাশে পাবেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের চুয়াডাঙ্গা-১ আসনের ঈগল মার্কা প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা চুয়াডাঙ্গা-১ আসনের বিভিন্ন অঞ্চলে গণসংযোগ, পথসভা ও নির্বাচনী অফিস উদ্বোধন করেছেন। গতকাল শনিবার চুয়াডাঙ্গা পৌর শহরের সিনেমা হল রোড, টিএনটি মোড়ে ৯নং ওয়ার্ডের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। এছাড়া চুয়াডাঙ্গা সদরের শংকরচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ বাজার, জালশুকা, ফুলবাড়ি ও ছয়ঘরিয়াসহ ইউনিয়ন জুড়ে বিকেল থেকে রাত পর্যন্ত গণসংযোগ করেন দিলীপ কুমার আগরওয়ালা। এসময় বেশ কয়েকটি নির্বাচনী অফিস উদ্বোধন করেন তিনি।