দলের কেউ সংঘাত করলে কঠোর ব্যবস্থা : প্রধানমন্ত্রী
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের কেউ সংঘাত করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে পাঁচ জেলার (পঞ্চগড়, লালমনিরহাট, নাটোর, পাবনা ও খাগড়াছড়ি) নির্বাচনী জনসভায় ভার্চুয়াল বক্তব্যে তিনি এ কথা বলেন।