সোমবার, ০১ জুন ২০২৬ | জ্যৈষ্ঠ ১৮, ১৪৩৩

সোমবার, ০১ জুন ২০২৬
জ্যৈষ্ঠ ১৮, ১৪৩৩

‘ঈগল’ প্রতীক পেলেন স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা ‘ঈগল’ প্রতীক বরাদ্দ পেয়েছেন। আজ সোমবার নির্বাচন কমিশন থেকে প্রতীক বরাদ্দের সঙ্গে সঙ্গে চুয়াডাঙ্গা-১ আসনের বিভিন্ন এলাকায় দিলীপ কুমার আগরওয়ালার সমর্থকদের মধ্যে তুমুল উচ্ছ্বাস শুরু হয়। উল্লাসে প্রকম্পিত হয়ে ওঠে নির্বাচনী এলাকার অসংখ্য অলিগলি। দিলীপ কুমার আগরওয়ালার সমর্থনে রাস্তায় নেমে আসে হাজার হাজার জনতা। নির্বাচনী প্রচারনার প্রথম দিনেই তার পক্ষে ব্যাপক জনসমর্থন দেখে সাধারণ ভোটারদের মাঝেও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারাও দিলীপ কুমারের পক্ষে আনন্দ- অনুভুতি প্রকাশ করছেন।

SStv